ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

 ২১ অক্টোবর ২০২৪ 

খাগড়াছড়িতে প্রথমবারের মতো ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। 



খাগড়াছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন হয়েছে। বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি ফুটবল ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে এই ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়।


টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থি


ত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 


এ সময় তিনি বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায় আওয়ামী সরকারের। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব। বিএনপি ক্ষমতায় আসালে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি। 



এ সময় জেলার খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



মাসব্যাপী এ আয়োজনের শেষ হবে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বলে জানিয়েছেন আয়োজকরা।

Post a Comment

0 Comments